যুগপূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল রোববার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের এক যুগ পূর্তি উৎসব উদ্যাপিত হয়েছে। সকাল ১০টায় ক্যাম্পাসে একাডেমিক ভবনের সামনে বেলুন উড়িয়ে যুগপূর্তি উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শামসুদ্দিন। পরে শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা হয়। বিকেলে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে প্রাক্তন গ্র্যাজুয়েটদের নিয়ে স্মৃতিচারণা ও সিএসই অনুষদের শিক্ষার্থীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পটুয়াখালী অফিস|