যুগপূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৩তম ব্যাচের যুগপূর্তি উৎসবের আয়োজন করা হয়েছে। ওই দিন শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী উৎসব শুরু হবে। সন্ধ্যায় সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শেষ হবে। ৩৩তম ব্যাচের সব শিক্ষার্থীকে ১০ অক্টোবরের মধ্যে নাম নিবন্ধন করতে অনুরোধ জানিয়েছেন আয়োজকেরা। নিবন্ধন-সংক্রান্ত যেকোনো তথ্য এবং যুগপূর্তির বিশেষ প্রকাশনায় লেখা পাঠানোর জন্য যোগাযোগ করতে একটি ই-মেইল ঠিকানা দেওয়া হয়েছে। সেটি হলো: [email protected]। অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক, দেহলবী রেজাওলের ০১৬৮৩-৮০০৭৮০ এই মুঠোফোন নম্বরেও যোগাযোগ করা হবে। যুগপূর্তি উৎসবের বিস্তারিত জানা যাবে ফেসবুক পাতা 33rd of JU থেকে।
বিজ্ঞপ্তি