প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাবেক ভিপি সালাউদ্দিন আলালকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ মহল্লায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাব এলাকা থেকে তাঁকে আটক করা হয়। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আলালের বিরুদ্ধে নাশকতার মামলা থাকায় আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।