যুগ্ম ও উপসচিব পদে রদবদল
প্রশাসনে যুগ্ম সচিব ও উপসচিব পদে কয়েকজন কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। এর মধ্যে ছয়জন যুগ্ম সচিব ও ১০ জন উপসচিব রয়েছেন। গতকাল সোমবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) শ্যামা পদ দেকে জোরারগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) সৈয়দ আলী নাসিম খলিলুজ্জামানকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের পরিচালক, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) মো. সাইফুল্লাহকে বঙ্গবন্ধু ফেলোশিপ অন সায়েন্স, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি শীর্ষক প্রকল্পের পরিচালক, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) অমিয় কুমার ঘোষকে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের সদস্য এবং খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) কামরুল হককে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্ত করা হয়েছে।এ ছাড়া বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের পরিচালক (যুগ্ম সচিব) রিতা সেনকে ওএসডি করা হয়েছে।চট্টগ্রাম ওয়াসার সদস্য (উপসচিব) মুহাম্মদ নুরুল আলমকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব রফিকুল ইসলামকে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আশরাফ আলীকে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার, রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (উপসচিব) সিরাজুল ইসলামকে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের পরিচালক (উপসচিব) আলী আকবরকে ওএসডি, ওএসডি উপসচিব মিজানুর রহমানকে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবদুল ওহাব খানকে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব, পাবনার জেলা প্রশাসক হিসেবে বদলির আদেশাধীন ঝালকাঠির জেলা প্রশাসক ইলিয়াছ লস্করকে অর্থ বিভাগের উপসচিব, প্রেষণে প্রদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ের ঊনি-৩ অধিশাখায় ন্যস্ত ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) এমডি আবদুস সালামকে খুলনার বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের উপপরিচালক এবং চট্টগ্রাম স্থানীয় সরকারের পরিচালক (উপসচিব) মনজুর-ই-ইলাহীকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।