যুগ্ম জেলা জজসহ দুজন সাক্ষ্য দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় যুগ্ম জেলা জজসহ দুজন আজ বুধবার আদালতে সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ তাঁদের সাক্ষ্যগ্রহণ করেন। ২৯ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

আজ সাক্ষ্য দিয়েছেন যুগ্ম জেলা জজ হারুন-অর রশীদ ও কনস্টেবল মনসুর। এ নিয়ে এই মামলায় ৩০ জন সাক্ষ্য দিলেন।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর মিরপুর এলাকায় কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার রাজীবকে। এ ঘটনায় রাজীবের বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় হত্যা মামলা করেন। গত বছরের ২৯ জানুয়ারি এ মামলায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ।

অন্য সাত আসামি হলেন ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফিজ ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ ও রেদোয়ানুল আজাদ। এঁদের মধ্যে রেদোয়ানুল পলাতক রয়েছেন।