যুগ্ম সচিবের গ্রামের বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সিকন্দরপুর গ্রামে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. দাবিরুল ইসলামের বাড়িতে গত বুধবার গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাড়ির লোকজনকে জিমিঞ্চ করে নগদ ৬৮ হাজার টাকা ও ১৪-১৫ ভরি স্বর্ণালংকারসহ সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
বানিয়াচং থানা সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত দুইটার দিকে প্রায় ২০ জনের একদল ডাকাত দাবিরুল ইসলামের গ্রামের বাড়িতে হানা দেয়। এ বাড়িতে যুগ্ম সচিবের বড় ভাই লুৎফর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা থাকেন। ডাকাতেরা বাড়ির প্রধান ফটক ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। তারা গৃহকর্তা লুৎফুর রহমানকে বাড়ির সামনে একটি ঘরে আটকে রাখে। পরিবারের নারী সদস্যদের অস্ত্রের মুখে জিমিঞ্চ করে নগদ ৬৮ হাজার টাকা ও নারীদের ব্যবহারের ১৪ থেকে ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে। এরপর ডাকাতেরা বেশ কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বানিয়াচং থানার ওসি লিয়াকত আলী জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।