যুগ্ম সচিবের বাড়িতে ডাকাতি, মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শম্ভুপুরা গ্রামে গত শুক্রবার রাতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির লোকজনকে জিম্মি করে ডাকাতেরা টাকা, স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।যুগ্ম সচিবের ভাই ব্যবসায়ী সলিমউল্লাহ সাংবাদিকদের জানান, ৩০-৩৫ জন সশস্ত্র ডাকাত বাড়ির কলাপসিবল গেটের তালা এবং ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ফেলে। এরপর আলমারি থেকে টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করা হয়।ব্যবসায়ী সলিমউল্লাহ জানান, এটি তাঁদের পৈতৃক বাড়ি। বাড়িতে তিনিসহ শওকত নামে অপর এক ভাই থাকেন। তাঁরা দুই ভাই গোপালদী বাজারে সুতা ও কাপড়ের ব্যবসা করেন। ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আশ্রাফুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।