যুদ্ধ করার শক্তি বিএনপির নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২৫ অক্টোবর থেকে বিরোধী দলের যুদ্ধ ঘোষণা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘আমাদের মোকাবিলা করার কোনো প্রয়োজন নেই। তাদের এ ধরনের তথাকথিত যুদ্ধ করার মতো শক্তি আছে বলে আমরা মনে করি না।’
স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় বালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় পুলিশ সুপার মো. আমির জাফর, উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।