যুদ্ধজাহাজ দেখার ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ দেখতে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল।

জানা গেছে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ অদম্য দেখতে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে শত শত দর্শনার্থী ভিড় করেন। দিবস উপলক্ষে গতকাল বেলা দুইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত জাহাজ উন্মুক্ত রাখা হয়।

এদিকে সদরঘাট টার্মিনালে বানৌ যুদ্ধজাহাজ অদম্য নোঙর করার সংবাদে গতকাল দুপুর ১২টার পর থেকেই মানুষ আসতে শুরু করে। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড থেকে আসা গৃহবধূ শাকিলা তালুকদার (৩০) জানান, ‘প্রথমবারের মতো আমি যুদ্ধজাহাজ দেখতে এসেছি। সঙ্গে তিন বছরের মেয়ে লায়না তালুকদার সোহাকেও নিয়ে এসেছি। খুব ভালো লাগছে কাছে থেকে যুদ্ধজাহাজ দেখে।’

কেরানীগঞ্জের তৈরি পোশাক ব্যবসায়ী আহমেদ হোসেন (৫৮) বলেন, ‘কয়েক বছর ধরে স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও সশস্ত্র বাহিনী দিবসে পরিবার–পরিজন নিয়ে সদরঘাটে যুদ্ধজাহাজ দেখতে আসি। আমরা এ দিবসটির জন্য অপেক্ষায় থাকি। এখানে এলে মুক্তিযুদ্ধের কথা মনে পড়ে।’