যুদ্ধজাহাজ সমুদ্রজয় কাতার যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্রজয় কাতারের দোহায় আয়োজিত ‘ফেরোশিয়াস ফ্যালকন-২০১৫’ সমুদ্র মহড়ায় অংশ নেবে। গতকাল বৃহস্পতিবার জাহাজটি নিয়ে নৌবাহিনীর সদস্যরা কাতারের উদ্দেশে চট্টগ্রাম নৌজেটি ত্যাগ করেন।
নৌবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১০ মে থেকে ১২ দিনব্যাপী ওই মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশের নৌবাহিনীর জাহাজ ও যুদ্ধবিমান অংশগ্রহণ করবে। নৌবাহিনীর কমোডর এ এ মামুন চৌধুরী ও জাহাজের অধিনায়ক কমান্ডার এ কে এম আফজাল হোসেনের নেতৃত্বে মহড়ায় ১৭ জন কর্মকর্তা, ৩২ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও ১৮৭ জন নাবিক অংশ নেবেন।
‘ফেরোশিয়াস ফ্যালকন-২০১৫’ সমুদ্র মহড়ায় অংশ নিতে যুদ্ধজাহাজ সমুদ্রজয় চট্টগ্রাম নৌজেটি ত্যাগ করা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আখতার হাবীব, কমোডর এম খালেদ ইকবালসহ নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা ।
জাহাজটি মহড়া শেষে ফেরার পথে কুয়েত, বাহরাইন ও ভারতের কোচিন বন্দরে শুভেচ্ছা সফর করবে।