যুদ্ধযাত্রা উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা, ভলিবল, লাঠিখেলা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জারিগানসহ নানা আয়োজনে গতকাল শুক্রবার নড়াইলে যুদ্ধযাত্রা-৭১ উদ্যাপন করা হয়েছে। সদর উপজেলার ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। যুদ্ধযাত্রা উদ্যাপন পর্ষদ এ কর্মসূচির আয়োজন করে। মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ। প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা শরীফ নূরুল আম্বিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার এম এম গোলাম কবির, ফজলুর রহমান জিন্নাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম প্রমুখ।