যুদ্ধাপরাধ করেছে আওয়ামী লীগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগ যুদ্ধাপরাধের বিচার চায় না। চিহ্নিত ১৯৫ জন যুদ্ধাপরাধীকে ছেড়ে দিয়ে আওয়ামী লীগ নিজেই যুদ্ধাপরাধ করেছে। এখন বিচার করতে হলে আগে তাদের বিচারের সম্মুখীন হতে হবে।’গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারের আল-ফালাহ্ মিলনায়তনে দলের ময়মনসিংহ অঞ্চলের প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।আজহারুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হলে একাত্তর থেকে গত বৃহস্পতিবার মগবাজারে যুবলীগের নেতা হত্যাসহ প্রতিটি অপরাধের বিচার করতে হবে।জামায়াতের এই নেতা বলেন, ‘যারা আমাদের নিয়ন্ত্রণ করতে চায়, সেই শত্রুর বিরুদ্ধে আমাদের দ্বিতীয় যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ হবে বাংলাদেশের স্বাধীনতা হরণের বিরুদ্ধে।’ তিনি বলেন, পঞ্চম সংশোধনী বাতিল হলে আওয়ামী লীগ নিজেই তো থাকে না।সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ইজ্জত উল্লাহ। সম্মেলনে অন্যদের মধ্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য তৈয়বুজ্জামান, ময়মনসিংহ জেলা আমির জসিম উদ্দিন, জামালপুর জেলা আমির নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।