যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের সমাবেশ আজ খুলনায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতাবিরোধী সংগঠনের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে তাঁদের বিচারের আওতায় আনা এবং ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণাসহ বিভিন্ন দাবিতে জনগণকে সোচ্চার করার জন্য বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন। আজ শনিবার বেলা তিনটায় খুলনার শহীদ হাদিস পার্কে এ সমাবেশ হবে।
গতকাল শুক্রবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বাগেরহাট-৩ আসনের সাংসদ তালুকদার আবদুল খালেক।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ ছাড়া মুক্তিযুদ্ধের সপক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শ্রমজীবী সংগঠনের নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।