যুদ্ধাপরাধ সম্পর্কে তথ্য প্রমাণ দিয়ে সহায়তার আহ্বান আইনমন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ সম্পর্কে তথ্য দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। রাজধানীর ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে গতকাল বুধবার ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট ও যুদ্ধাপরাধের বিচার’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতাকালে আইনমন্ত্রী এ আহ্বান জানান। বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে। রাজনৈতিক উদ্দেশে যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়া হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, এটা অপপ্রচার। রাজনৈতিকভাবে হয়রানির জন্য কাউকে বিচারের মুখোমুখি করা হবে না। বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানীর সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন আবদুল আহাদ চৌধুরী, হেরিটেজ ফাউন্ডেশনের ওয়ালিউর রহমান প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।