যুদ্ধাপরাধী জামায়াতকে চাঙা করতে বিএনপি অবরোধ ডেকেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়া যুদ্ধাপরাধী জামায়াতের মনোবল চাঙা করার জন্য বিজয়ের মাসে অবরোধ ডেকেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।গতকাল বৃহস্পতিবার রাজধানীর শহীদ নূর হোসেন চত্বরে ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ দক্ষিণ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।জামায়াতে ইসলামীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে মতিয়া চৌধুরী বলেন, ‘চোরের মতো হামলা করে পালিয়ে না গিয়ে দিন-তারিখ ঠিক করুন। গ্রেনেড বোমা যা আছে নিয়ে আসুন। দেখি কার শক্তি বেশি।’ তিনি যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘হয় বিজয় নয় মৃত্যু। জামায়াত-শিবির ঠেকাতে এক যুবলীগই যথেষ্ট। যুবলীগ আইনশৃঙ্খলার প্রতি সম্মান রেখে চলে।’মতিয়া চৌধুরী খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘যে চোর, সে অন্যের মধ্যে নিজের ছায়া দেখতে পায়। খালেদা জিয়া চোর, তাঁর দুই পুত্র চোর, তাঁর আত্মীয়রা চোর।’ খালেদা জিয়াকে চ্যালেঞ্জ করে বলেন, ‘যদি সাহস থাকে তবে আপনার দুই পুত্র তারেক, কোকোকে আমেরিকা পাঠান। দেখেন পাঠাতে পারেন কি না। সেখানে গেলে নিশ্চিত ১৩ শিকের পেছনে থাকতে হবে।’ হানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, দক্ষিণের সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম প্রমুখ।সমাবেশ শেষে যুবলীগের একটি মিছিল নূর হোসেন চত্বর থেকে শুরু হয়ে বিজয়নগর কাকরাইল ও মৌচাক ঘুরে মালিবাগ বিশাল সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।