যুদ্ধাপরাধীদের আপিলের সুযোগ রহিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের রায়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধীদের আপিলের সুযোগ রহিত করা ও সাফাই সাক্ষীদের ‘গণদুশমন’ ঘোষণার দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার মুক্তিযুদ্ধের প্রজন্ম, বৃহত্তর চট্টগ্রাম আয়োজিত সভা থেকে এ দাবি জানানো হয়।নগরের পাঁচলাইশে সংগঠনের কার্যালয়ে ‘যুদ্ধাপরাধীদের চলমান বিচার—প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকী। সভা সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক দিদারুল আলম।সভায় বক্তারা বলেন, বিশ্বের কোনো দেশে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তাই ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধে খুন-ধর্ষণ-অগ্নিসংযোগসহ নারকীয় হত্যাকাণ্ডের হোতাদের এই সুযোগ প্রদান করা উচিত নয়।সভায় বক্তারা আরও বলেন, ট্রাইব্যুনালে যাঁরা সাফাই সাক্ষী দেওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন, তাঁদের তালিকা গণমাধ্যমে প্রকাশ করা উচিত। সাফাই সাক্ষীদের ‘গণদুশমন’ ঘোষণা করতে সরকারের প্রতি দাবি জানান বক্তারা।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রামের বিভাগীয় সদস্যসচিব বেদারুল আলম চৌধুরী, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাশেদ খান মেনন, গোলাম সরোয়ার, রফিকুল ইসলাম প্রমুখ।