যুদ্ধাপরাধীদের ক্ষমার সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, রাষ্ট্রপতির কাছে যুদ্ধাপরাধীদেরÿক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই।
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করার প্রতিক্রিয়ায় আজ শনিবার বিকেলে শাহবাগে তিনি এ কথা বলেন।
ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধের বিচারের মামলায় অপরাধীরা একটি পক্ষÿ, আরেকটি পক্ষÿ হচ্ছে বাংলাদেশের জনগণ। সূতরাং জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রপতিরÿক্ষমা করার কোনো সুযোগ নেই।
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর করার দাবিতে আজ দিনভর শাহবাগে অবস্থান করেছেন গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকেরা। আগের দিনও তাঁরা গণঅবস্থান করেছেন। দিনভর অবস্থানে সেখানে স্লোগান, আবৃত্তি, জাগরণের গান, বক্তৃতা, ফুলের আলপনা, মোমবাতি প্রজ্জ্বালনসহ বিভিন্ন কর্মসূচি চলছে। ইমরান এইচ সরকার বলেছেন, ফাঁসি কার্যকর হওয়ার আগ পর্যন্ত তাঁরা এখানে থাকবেন।