প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের গাড়িতে আর বাংলাদেশের লাল-সবুজের পতাকা ওড়াতে দেওয়া হবে না।’গতকাল মঙ্গলবার দুপুরে ফেনীর সোনাগাজী মডেল থানা ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার দুই ছেলে বাংলাদেশের টাকা ও সম্পদ লুট করে বিদেশে পাচার করেছেন। মানি লন্ডারিং আইনে তাঁদের বিরুদ্ধে মামলা হবে। বিদেশে পাচার করা টাকা ও সম্পদ ফেরত আনা হবে।সোনাগাজী মডেল থানার চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ।