প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার ও বিচার এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংস্কৃতিক সংগঠনটির কর্মীরা মানববন্ধন করেন। এ সময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতারা যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার ও বিচারের পাশাপাশি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।বক্তারা অভিযোগ করেন, চিহ্নিত যুদ্ধাপরাধী নিজামী, মুজাহিদ ও সাঈদীকে গ্রেপ্তারের পর জামায়াত বিএনপির সহযোগিতায় নতুন করে দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারের কাজ ব্যাহত করার ষড়যন্ত্র করছে। বিএনপির নেত্রী খালেদা জিয়া স্বাধীনতাবিরোধীদের পক্ষ নিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করেছেন। সাংসদ তারানা হালিম, অভিনেতা সৈয়দ হাসান ইমাম, মানস বন্ধ্যোপাধ্যায় প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন।