যুদ্ধাপরাধীদের জাতীয় প্রেসক্লাবে অবাঞ্ছিত ঘোষণা
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিক নেতারা যুদ্ধাপরাধীদের জাতীয় প্রেসক্লাবে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং প্রেসক্লাবের সদস্যপদ বাতিলের দাবি জানিয়েছেন।গতকাল বুধবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ এ আলোচনা সভার আয়োজন করে।জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সভায় বক্তারা যুদ্ধাপরাধীদের বিচারকাজ দ্রুত করা এবং শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকারীদের বিচার শুরু করারও দাবি জানান।বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এতে আলোচনায় অংশ নেন ডিইউজের সভাপতি শাহ আলমগীর, বিএফইউজের মহাসচিব আলতাফ মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান প্রমুখ।বুদ্ধিজীবী হত্যার তদন্ত না কারও ষড়যন্ত্রের অংশ: রুহুল আমিন গাজীর সভাপতিত্বে বিএফইউজে এবং ডিইউজের (একাংশ) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ৪০ বছর পর অন্যায়ভাবে তথাকথিত যুদ্ধাপরাধের ধুয়া তুলে দেশপ্রেমিক, জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী নেতা ও নাগরিকদের ভাবমর্যাদা নষ্ট করার অপচেষ্টা চলছে। এটি বুদ্ধিজীবী হত্যার তদন্ত না কারও ষড়যন্ত্রের অংশ। আলোচনায় অংশ নেন শওকত মাহমুদ, আবদুস শহিদ, কামাল উদ্দিন, নুরুল আমিন, আবদুল হাই শিকদার প্রমুখ। বিজ্ঞপ্তি।