যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার ১৯ মাসের মাথায় বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করে জনগণের ওয়াদা রক্ষা করেছে। এবার সরকারকে একাত্তরের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে। তৃণমূল পর্যায়ের মানুষ এই সরকারের কাছে তা-ই আশা করে। গত শনিবার কক্সবাজার শহরের সৈকতপারের সি-প্যালেস হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত যুবলীগের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি মো. খোরশেদ আলম এসব কথা বলেন। সভায় চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়িসহ ১৪ জেলার ১১৯টি উপজেলার আট শতাধিক প্রতিনিধি অংশ নেন।