যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার চেয়েছেন মুক্তিযোদ্ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন দেশে রাজাকারদের দাপট মুক্তিযোদ্ধা হিসেবে আর কত সহ্য করা যায়। জীবনের শেষ সময়ে মুক্তিযোদ্ধাদের এখন একটাই দাবি, যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করা। নরসিংদীতে গতকাল শনিবার মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে বক্তারা এ দাবি জানান। স্থানীয় পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক)।জেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধকালীন নরসিংদী অঞ্চলের ডেপুটি কমান্ডার মনিরুজ্জামানের সভাপতিত্বে এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন হাবিবুর রহমান, আবদুল মতিন ভূঁইয়া, আতাউর রহমান ও আমিরুল ইসলাম ভূঁইয়া।