যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত সোমবার সকালে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। হাবিপ্রবির প্রগতিশীল শিক্ষক ফোরামের আয়োজনে ওই দিন সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর-রংপুর-ঢাকা মহাসড়কে ওই মানববন্ধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আফজাল হোসেন, প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক বলরাম রায় প্রমুখ বক্তব্য দেন।