যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু পরিষদের শাবিপ্রবি শাখা এ মানববন্ধনের আয়োজন করে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে একাত্তরের ঘাতক-দালাল, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মুক্তিযোদ্ধা মো. সালেহ উদ্দিন, কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, শিক্ষক সমিতির সভাপতি কবির হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সৈয়দ শামসুল আলমসহ অন্য নেতারা ও বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।