যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দ্রুত বিচারের দাবিতে আওয়ামী লীগ গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে এসব কর্মসূচি পালন করা হয়। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: বাগেরহাট: জেলার রামপাল উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক ও বাগেরহাট-৩ আসনের সাংসদ হাবিবুন নাহার। এ ছাড়া বাগেরহাট সদর, মংলা ও মোরেলগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়। মোরেলগঞ্জের সমাবেশে বাগেরহাট-৪ আসনের সাংসদ মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।পটুয়াখালী: সদর উপজেলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত সমাবেশে সিপিবির জেলা সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোতালেব মোল্লা প্রমুখ বক্তব্য দেন। বাউফলের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ আ স ম ফিরোজ।বগুড়া: জেলার শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গৌরদাস রায় চৌধুরীর সভাপতিত্বে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ হয়। আদমদীঘির সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কছিম উদ্দীন আহম্মেদ। এর আগে একটি গণমিছিল বের করা হয়।ফরিদপুর: জেলার সালথা ও মধুখালী উপজেলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও মধুখালীতে গণমিছিল করে।নেত্রকোনা: সদর উপজেলায় বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশ হয়। এতে নেত্রকোনা পৌরসভার মেয়র প্রশান্ত কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বজলুল কাদের, সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ খান প্রমুখ বক্তব্য দেন। নীলফামারী: জেলার ডিমলা উপজেলা সদরে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।সাতক্ষীরা: জেলার দেবহাটা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মনিরুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশে আওয়ামী লীগের নেতা গোলাম মোস্তফা, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।পঞ্চগড়: মহাজোটের বিভিন্ন দলের নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে জেলা সদরে গণমিছিল বের করা হয়। মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর ছিদ্দিক, আওয়ামী লীগের নেতা আবদুল মজিদ, রবি মাহমুদ, শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।গোপালগঞ্জ: জেলার মুকসুদপুর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এম মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এ সমাবেশ বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা হাফিজুর রহমান, সফিকুজ্জামান, ওহিদুল ইসলাম প্রমুখ।মৌলভীবাজার: বিক্ষোভ মিছিল শেষে সদর উপজেলায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দ মহসীন আলী, আওয়ামী লীগের নেতা মো. ফিরোজ প্রমুখ বক্তব্য দেন। কুলাউড়ায় ১৪ দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সাংসদ মো. আজিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন প্রমুখ।কিশোরগঞ্জ: কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আবদুল ওয়াহাব আইন উদ্দিন, কামাল হোসেন, রবিউল আওয়াল প্রমুখ। পাকুন্দিয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইলিয়াস উদ্দিন। এর আগে সেখানে একটি বিক্ষোভ মিছিল করা হয়।শেরপুর: বিক্ষোভ মিছিল শেষে শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে এক সমাবেশ হয়। এতে শেরপুর-১ (সদর) আসনের সাংসদ মো. আতিউর রহমান, চন্দন কুমার পাল, ছানোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন। নবাবগঞ্জ (ঢাকা): নবাবগঞ্জের ১৪টি ইউনিয়নের মুক্তিযোদ্ধারা মিছিল শেষে শহীদ মিনারে এক সমাবেশ করে। মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন মোশারফ হোসেন খান, আবদুল বাছেত, আবদুল বাতেন মিয়া প্রমুখ।ইসলামী বিশ্ববিদ্যালয়: জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে কারাগারে পাঠানোর খবরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আনন্দমিছিল করে। পরে এক সমাবেশে বক্তারা অবিলম্বে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানান। রায়পুর (লক্ষ্মীপুর): রায়পুরে আওয়ামী লীগের নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জামশেদ কবির, হারুনুর রশিদ, কাজী নাজমুল প্রমুখ।আমতলী (বরগুনা): আমতলী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম দেলোয়ার, সম্পাদক সামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। ঘাটাইল (টাঙ্গাইল): ঘাটাইল বাসস্ট্যান্ডে আজমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা আমানুর রহমান খান, নজরুল ইসলাম খান প্রমুখ। এর আগে একটি বিক্ষোভ মিছিল করা হয়। নান্দাইল (ময়মনসিংহ): নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার, এ বি সিদ্দিক প্রমুখ। পাঁচবিবি (জয়পুরহাট): উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে পাঁচবিবিতে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য দেন কাইছার রহমান, মহির উদ্দিন মণ্ডল, গোলাম মর্তুজা প্রমুখ।