যুদ্ধাপরাধীদের পালানো ঠেকাতে বেনাপোলে ‘রেড অ্যালার্ট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীরা যাতে ভারতে পালাতে না পারে, সে জন্য বেনাপোল স্থলবন্দরের পুলিশ ইমিগ্রেশন বিভাগে সর্বোচ্চ সতর্কতা ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশন পুলিশের কাছে এ জন্য ৪০ জনের একটি তালিকাও দেওয়া হয়েছে বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে।পুলিশ কর্মকর্তারা জানান, ইতিমধ্যে শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের একটি তালিকা বেনাপোল স্থলবন্দরে পাঠানো হয়েছে। ইমিগ্রেশনের কর্মকর্তাদের চেনার সুবিধার্থে সেখানে যুদ্ধাপরাধীদের ছবি টাঙিয়ে রাখা হয়েছে। এ ছাড়া যুদ্ধাপরাধের অভিযোগে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হচ্ছে। সব মিলিয়ে ৭০-৮০ জনের ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে।বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আযম খান প্রথম আলোকে বলেন, ‘শীর্ষ যুদ্ধাপরাধীদের তালিকা পাওয়ার পরপরই ইমিগ্রেশনে “রেড এলার্ট” জারি করা হয়েছে।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব কটি ইমিগ্রেশন শাখাকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, কামারুজ্জামান, মাওলানা সাখাওয়াত হোসেন, সালাউদ্দিন কাদের চৌধুরী, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, এ টি এম আজহারুল ইসলাম, দেলাওয়ার হোসাইন সাঈদী, আবদুল কাদের মোল্লা, মীর কাশেম আলী, রিয়াসাদ আলী বিশ্বাস, আবদুল আলীম, শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস, মাওলানা হাবিবুর রহমান, গাজী নজরুল ইসলাম, মিয়া গোলাম পরওয়ার, আফতাব উদ্দীন মোল্লা, আবু সালেহ মোহাম্মদ আজিজ মিয়া, কাজী ইমদাদুল হক, ইঞ্জিনিয়ার আবদুল জব্বার, মাওলানা আবুল কালাম আজাদ, আবদুল বাসেত, এ এন এম ইউসুপ প্রমুখ।