যুদ্ধাপরাধীদের পালিয়ে যেতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গতকাল শুক্রবার বলেছেন, যুদ্ধাপরাধীদের দেশ থেকে কোনোভাবেই পালিয়ে যেতে দেওয়া হবে না। তিনি বলেন, যাতে সীমান্ত দিয়ে যুদ্ধাপরাধীরা পালাতে না পারে, এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। খবর ইউএনবির।রাজধানীর তুরাগ থানার বাউনিয়া আবদুল জলিল হাইস্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।এর আগে ওই অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, তদন্ত সংস্থার প্রতিবেদনের পর শিগগিরই যুদ্ধাপরাধীদের বিচার শুরু হবে। তিনি আরও বলেন, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার করতে সরকার বদ্ধপরিকর।