যুদ্ধাপরাধীদের প্রতীকী বিচারের সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রয়োজনে তদন্তকারী সংস্থা ও ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের প্রতীকী বিচারের কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘চারদলীয় জোট সরকারের দুর্নীতি: হাওয়া ভবনের ভূমিকা এবং সাম্প্রতিক রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় কামরুল ইসলাম এসব কথা বলেন। ন্যাশনাল সিকিউরিটি পার্টি (এনএসপি) এই আলোচনা সভার আয়োজন করে।গত বৃহস্পতিবার মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান ঢাকায় এক আলোচনা সভায় তদন্তকারী সংস্থা ও ট্রাইব্যুনালের স্বল্পতার কথা উল্লেখ করে বিচার-প্রক্রিয়ার গতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।কামরুল ইসলাম বলেন, তদন্তকারী সংস্থা ইতিমধ্যে ১২ জন চিহ্নিত যুদ্ধাপরাধীর নাম ঘোষণা করেছে। তদন্ত-প্রক্রিয়ায় যাদের নাম বেরিয়ে আসবে তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। এনএসপির চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন কৃষক লীগের এম এ করিম ও হামিদুর রেজা খান ভাসানী, শেখ আসাদ, মোয়াজ্জেম খান প্রমুখ।