যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিশ্বের ৪০টি শহরে সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিশ্বের বিভিন্ন দেশের ৪০টি শহরে একযোগে সমাবেশ ও মানববন্ধন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বেশ কিছুদিন ধরে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন চলছে। ঢাকার শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে আন্দোলনটির শুরু। সেই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে প্রবাসীরাও একই সময়ে একই সঙ্গে বিভিন্ন শহরে এই সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেন।যুক্তরাষ্ট্র-প্রবাসী সাংবাদিক লাবলু আসনার বিবিসিকে জানিয়েছেন, আমেরিকার ২২টি শহরে এই সমাবেশ হয়েছে। এ ছাড়া কানাডার তিনটি, ইউরোপের আটটি, অস্ট্রেলিয়ার তিনটি, এশিয়ার তিনটি শহরে আর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এই সমাবেশ হয়েছে। বিবিসি বাংলা।