যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধী গোলাম আযমকে অবিলম্বে গ্রেপ্তারসহ সব যুদ্ধাপরাধীর বিচার ও তাদের ফাঁসির দাবিতে গতকাল রোববার গোপালগঞ্জ, পটুয়াখালী, নড়াইল ও গোয়ালন্দে মুক্তিযোদ্ধারা সমাবেশ ও মানববন্ধন করেছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: জেলা ও সদর থানা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড যুদ্ধাপরাধী গোলাম আযম, নিজামী, মুজাহিদ ও সাকা চৌধুরীসহ সব যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে মানববন্ধন করে। গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে আধা ঘণ্টার এ কর্মসূচিতে জেলা কমান্ডার মো. বদরুদ্দোজা বদর, ডেপুটি কমান্ডার শেখ মোক্তার আলী (বীর প্রতীক), হাসমত আলী, সদর থানা কমান্ডার মো. ইব্রাহীম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। টুঙ্গীপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর থানা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।পটুয়াখালী: জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড ও সদর উপজেলা কমান্ড যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান আহমেদ মৃধা, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ডেপুটি কমান্ডার মো. শাহজাহান খান, সেক্টর কমান্ডারস ফোরাম জেলা সদস্যসচিব স ম দেলোয়ার হোসেন, সদর উপজেলা কমান্ডের ডেপুটি কমান্ডার আবদুস সোবাহান প্রমুখ।বাউফল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে অনুরূপ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।লালমনিরহাট: সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের মিশন মোড় চত্বরে মুক্তিযোদ্ধারা গণমানববন্ধন করেন। এর আয়োজন করে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড।অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার ইউসুফ আলী, ডেপুটি কমান্ডার মোস্তাফিজার রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার আবু বক্কর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল আশরাফ প্রমুখ।কুড়িগ্রাম: বেলা ১১টায় পুরাতন পোস্ট অফিসপাড়ায় জেলা মুক্তযোদ্ধা ইউনিট কমান্ড কার্যালয়ের সামনে আধা ঘণ্টা মানববন্ধন করা হয়। জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আবদুল বাতেন, সামছুল হক খন্দকার ও সফি খান।পঞ্চগড়: জেলা মুক্তিযোদ্ধা সংসদ শহরের শেরেবাংলা পার্কের পাশে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা মানববন্ধন করে।পরে সমাবেশে সাংসদ মো. মজাহারুল হক প্রধান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এস এম লিয়াকত আলী, ডেপুটি কমান্ডার মো. সায়খুল ইসলাম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম, আবদুল কাদের, সাবদারুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।