প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবি করে মানববন্ধন ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের নতুন সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন শিক্ষক পরিষদ’। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সংগঠনের সদস্য শিক্ষকেরা এই কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য জ্যোতি প্রকাশ দত্ত, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন গোলাম কিবরিয়া ভূঁইয়া, সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন গাজী সালেহ উদ্দিন, সাবেক ছাত্র উপদেষ্টা তৌহিদ হোসেন চৌধুরী, সাবেক সিন্ডিকেট সদস্য এ কে এম তফজল হক, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আলা উদ্দিন, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মাঈনুল হক মিয়াজী প্রমুখ।