যুদ্ধাপরাধীদের বাঁচাতে মদদ দিচ্ছে বিএনপি ও খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, জামায়াতে ইসলামী ও শিবির বিএনপির কাঁধে ভর করে যুদ্ধাপরাধীদের বিচারকাজ বাধাগ্রস্ত করতে সুপরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। শুধু তা-ই নয়, এই স্বাধীনতাবিরোধী চক্র গোলাম আযম ও তাঁর সহযোগীদের বাঁচাতে মদদ দিচ্ছেন বিএনপি ও বেগম খালেদা জিয়া।গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের ভবেরচর এলাকায় গজারিয়া থানার নিজস্ব নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাহারা খাতুন এ কথা বলেন।তিনি বলেন, ইতিমধ্যে যুদ্ধাপরাধীদের চিহ্নিত করে গোলাম আযম, সাঈদী, সাকা চৌধুরীসহ একাধিক যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন, মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ এম ইদ্রিস আলী, মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, সংরক্ষিত মহিলা সাংসদ মমতাজ বেগম, আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. আছাদুজ্জামান, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক মৃণালকান্তি দাস প্রমুখ।