যুদ্ধাপরাধীদের বিচার এ বছরেই শেষ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, জাতিকে কলঙ্কমুক্ত করতে হলে যুদ্ধাপরাধীদের বিচার চলতি বছরের মধ্যেই শেষ করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।যুদ্ধাপরাধীদের বিচারকাজ দ্রুত শেষ করার দাবিতে গতকাল সোমবার ১৪ দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেলিনা হায়াৎ আইভী এ কথা বলেন। শহরের কেন্দ্রস্থল চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।আইভী বলেন, পৃথিবীর সব সভ্য দেশে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানবতাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে বিচার কার্যক্রম এখনো চলছে।নারায়ণগঞ্জ জেলা ১৪ দলের সমন্বয়ক ও শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য শফিউদ্দিন আহম্মেদ, জেলা গণফোরামের আহ্বায়ক মাহতাবউদ্দিন, জেলা খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তী, সম্মিলিত নাগরিক পরিষদের সদস্যসচিব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন মাহমুদ, জেলা গণসংহতির আহ্বায়ক হানিফুল কবীর, জেলা জাসদের (ইনু) সভাপতি মোহর আলী চৌধুরী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক।সমাবেশ শেষে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।