যুদ্ধাপরাধীদের বিচার ও জনজীবনের সংকট নিরসনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার, জনজীবনের সংকট নিরসন ও গার্মেন্ট-শ্রমিকদের ন্যায্য দাবি মানার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।গতকাল শুক্রবার সিপিবির উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচার, বাহাত্তরের সংবিধানের মূলভিত্তি পুনঃপ্রতিষ্ঠা, জনজীবনের সংকট নিরসন, শ্রমিকনেতা মন্টু ঘোষের মুক্তি ও গার্মেন্ট-শ্রমিকদের ন্যায্য দাবি মানার দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।