যুদ্ধাপরাধীদের বিচার ও ৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার ও ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবিতে গতকাল শুক্রবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনার আয়োজনে খুলনা প্রেসক্লাবে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাংসদ রাশেদ খান মেনন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পঙ্কজ ভট্টাচার্য এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক।রাশেদ খান মেনন বলেন, নিজামী, মুজাহিদ ও সাঈদীদের শুধু গ্রেপ্তার করলেই হবে না। আমরা চাই, অতি দ্রুত স্বাধীনতাবিরোধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তাঁরা বাংলার মাটি থেকে চিরতরে বিতাড়িত হোক। এখন সময় এসেছে দেশকে সত্যিকারের সোনার বাংলা বানানোর, যা করতে হলে ৭২-এর সংবিধানে ফিরে যাওয়া ছাড়া পথ নেই।সম্মেলনে খুলনা বিভাগের বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।