যুদ্ধাপরাধীদের বিচার করে জাহানারা ইমামের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহানারা ইমাম যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আমৃত্যু লড়াই করে গেছেন। ক্যানসারের সঙ্গে বসবাস করেও তিনি ক্ষান্ত হননি। প্রতিবাদে, প্রতিরোধে মুক্তিকামী বাঙালিকে এক কাতারে শামিল করেছেন। স্বামী ও সন্তানহারা জননীর চেতনার ওই আন্দোলন বাস্তবায়ন করতে হবে। গতকাল বুধবার সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লা শাখা আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। মানবতাবিরোধী ও চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ওই প্রতিবাদ সমাবেশ হয়।জোটের সভাপতি নৃপেন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট নারীনেত্রী পাপড়ি বসু, কবি ও সংগঠক ফখরুল হুদা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুমিল্লা জেলা শাখার সভাপতি তারিকুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অচিন্ত্য দাস, জোটের সাধারণ সম্পাদক মেজবাউল আলম চৌধুরী প্রমুখ।