যুদ্ধাপরাধীদের বিচার করে দেশকে করা হবে কলঙ্কমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার না হওয়ায় ৪০ বছর ধরে জাতি কলঙ্ক বহন করে আসছে। তাই যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচারকাজ শুরু হয়েছে। কিন্তু অনেকে দেশে-বিদেশে বলে বেড়াচ্ছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই এ বিচার করা হচ্ছে। এটা সঠিক নয়, স্বচ্ছ ও সুষ্ঠুভাবেই বিচারকাজ চলছে। যুদ্ধাপরাধীদের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে। গতকাল বুধবার বিকেলে গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর আই এম আমিনুর রশীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্যাহ খান ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ শান্তি নারায়ণ ঘোষ।আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এর সঙ্গে যদি কোনো বিষয় সাংঘর্ষিক হয়, তবে তা বাতিল হবে। সুপ্রিম কোর্টের দিকনির্দেশনাই আইন। এটা অমান্য করা যাবে না। স্বধীনতার ঘোষণাপত্রে বলো হয়েছে, শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক। এ ব্যাপারেও সুপ্রিম কোর্টের দিকনির্দেশনা রয়েছে। এটাকেও অমান্য করা যাবে না। আইনমন্ত্রী বলেন, বিএনপির শাসনামলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে স্বাধীনতার ঘোষক পরিবর্তন করে জিয়াউর রহমানের নাম বিভিন্ন স্থানে সংযুক্ত করা হয়।