যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ বলেছেন, ‘রোডমার্চের নামে হুমকি-ধমকি দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো যাবে না। আওয়ামী লীগকে উৎখাতও করা যাবে না। একাত্তরের পরাজিত দোসররাই পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনককে হত্যা করেছিল। আজ তারাই আবার যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে ষড়যন্ত্র করছে।’গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভা শহীদ মিনার মাঠে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক বিশাল চা-শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।