যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ। বরমী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরীফ মৃধার সভাপতিত্বে বাজারে সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল ফকির, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।সভাপতি কামাল ফকির প্রথম আলোকে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মাসব্যাপী এ কর্মসূচি চলবে। এর আগে ঢাকা-কাপাসিয়া সড়কের রাজাবাড়ী বাজারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ। গাজীপুর ইউনিয়ন, মাওনা, তেলিহাটি ইউনিয়নেও একই ধরনের কর্মসূচি পালন করা হয়।