যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে সম্মেলন
যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের বার্ষিক সমেঞ্চলন অনুষ্ঠিত হয়েছে। অশুভ চক্রান্ত ও মুক্তিযুদ্ধের চেতনায় সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানানো হয় সমেঞ্চলন থেকে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের পর সমেঞ্চলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমিঞ্চলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গোলাম কুদ্দুস। তিন শতাধিক সাংস্কৃতিক কর্মীর উপস্থিতিতে আলোচনা সভায় বক্তারা বলেন, রাজনীতি-বিবর্জিত সংস্কৃতি দেশের কোনো কাজে আসে না। সংস্কৃতিকর্মীদের অবশ্যই রাজনীতি সচেতন হয়ে সংস্কৃতি চর্চা করা উচিত। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হয়ে যুদ্ধাপরাধীদের বিচারকাজ যাতে দ্রুত হয়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সমেঞ্চলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সংস্কৃতজন নাট্যব্যক্তিত্ব সৈয়দ দুলাল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজল ঘোষ, সংগঠক এস এম ইকবাল, সাধারণ সম্পাদক জগলুল হায়দার প্রমুখ।