যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবমৈত্রীর বরিশাল জেলা সম্মেলনে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এ সম্মেলনে দুর্নীতি ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয়।গতকাল সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরের অশ্বিনীকুমার হলে সংগঠনটির সম্মেলন-২০১২ অনুষ্ঠিত হয়। জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।জাতীয় সংগীত গাওয়ার পর সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীর রতন। এতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য নজরুল হক নীলু প্রধান অতিথি ছিলেন। উদ্বোধন শেষে একটি মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনীকুমার হলে মিলিত হয়। সেখানে যুবমৈত্রীর বরিশাল শাখার সভাপতি ও সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক শেখ মো. টিপু সুলতানের সভাপতিত্বে সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়।সাংগঠনিক অধিবেশনে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ বিভিন্ন সময় সামরিক, বেসামরিক, অদক্ষ-অযোগ্য নেতৃত্বের হাতে পড়ে পিছিয়ে গেছে। একই সঙ্গে সাম্রাজ্যবাদ, জঙ্গিবাদ, অগণতান্ত্রিক শক্তিসহ যুদ্ধাপরাধীদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এখান থেকে উত্তরণ ঘটাতে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।