যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করার দাবি শিক্ষক পরিষদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সফল করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা শিক্ষক পরিষদ। গতকাল এ দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন সংগঠনের সদস্যরা। মানববন্ধন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, একটি গোষ্ঠী যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া বিলম্বিত করে তাদের রক্ষা করার পাঁয়তারা করছে। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সংগঠনের আহ্বায়ক এ কে এম সাইদুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি খন্দকার বজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মান্নান আকন্দ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হাবিবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আলাউদ্দিন প্রমুখ।