প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করার দাবিতে গাজীপুরের শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন ও মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী হয়েছে। কলেজ ক্যাম্পাসের মূল সড়কে গতকাল দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। পরে ক্যাম্পাসের আমতলায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান। জাকিরুল হাসানের পরিচালনায় সভায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল ফকির, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।