যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত বাস্তবায়নের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া ধীর হয়ে পড়েছে। এ অবস্থা চলতে দেওয়া যায় না। ২০১২ সালের মধ্যে এ বিচার সম্পন্ন করতে হবে। তা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। গতকাল রোববার কুমিল্লা টাউন হল মাঠে মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উদ্যোগে সমাবেশটি হয়। সংসদের সভাপতি হেলাল মোর্শেদ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মো. মুজিবুল হক, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ, মুক্তিযোদ্ধা আহমদ আলী, আফজল খান, মো. আবদুর রউফ, কুমিল্লার জাসদের নেতা শহীদুল হক প্রমুখ।সমাবেশে মুক্তিযোদ্ধারা অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার কার্যকরের দাবি জানিয়েছেন। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্নকরণ ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিহত করার প্রত্যয়ে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের মুক্তিযোদ্ধাদের নিয়ে ওই সমাবেশ হয়।