যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরে রাজাকার, আলবদর ও আলশামসদের গণহত্যা, ধর্ষণ ও লুটপাট মানুষের বেঁচে থাকার অধিকার হরণ করেছে। সরকারকে যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দ্রুত কাজটি শেষ করতে হবে।গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ‘মুক্তিযুদ্ধের চেতনা, যুদ্ধাপরাধ ও মানবাধিকার: বাংলাদেশ সংবিধানের পরিপ্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ দাবি জানান। এতে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক অনুপম সেন।