যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবিতে গতকাল শনিবার বিকেলে নোয়াখালীতে গণমিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। শহরের আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয় থেকে গণমিছিল শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা বলেন, চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হলে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মা শান্তি পাবে না। এ বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের জনমত তৈরির কাজ চালিয়ে যেতে হবে। সমাবেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলালউদ্দিন ও আবদুল মমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক সহিদুল্লা খান, জেলা যুবলীগের আহ্বায়ক ইকবাল করিম, হুমায়ুন কবির, ইমন ভট্ট প্রমুখ বক্তব্য দেন।