যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবিতে টরন্টোতে সমাবেশ
কানাডার টরন্টোতে এক সমাবেশে বক্তারা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। আপিলের নামে আইনি প্রক্রিয়ার কোনো দুর্বলতার সুযোগে কোনো যুদ্ধাপরাধী যেন পার না পায়, সে ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। কানাডার টরন্টোর ডেনফোর্থের বাংলাদেশ সেন্টারে গত রোববার ‘দেশপ্রেমিক নাগরিক’-এর ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তারা এ দাবি করেন। সমাবেশে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর জামায়াত-শিবিরের সশস্ত্র হামলা ও দেশে-বিদেশে যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া নিয়ে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।সাবেক ছাত্রনেতা মাহবুব আলমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন ডাকসুর সাবেক এজিএস নাসির উদ দোজা, প্রকৌশলী মনিরুল ইসলাম, শহীদ মুনীর চৌধুরীর পুত্রবধূ মঞ্জুলী কাজী, চাকসুর সাবেক জিএস আজিম উদ্দিন আহমেদ, সাবেক ছাত্রনেতা সৌমেন সাহা, ঘাতক দালাল নির্মূল কমিটি-কানাডার সভাপতি শেখর ই গোমেজ, উদীচীর বিদ্যুৎ রঞ্জন দে ও সুমন সাইয়েদ, সাংবাদিক শওগাত আলী সাগর, আওয়ামী লীগের নেতা সৈয়দ আ. গফ্ফার ও হাসিনা আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি।