যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারকাজ দ্রুত শেষ করার দাবিতে রাজশাহী মহানগরের জিরো পয়েন্ট এলাকায় মানববন্ধন হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকসমাজের উদ্যোগে গত রোববার বিকেলে এ কর্মসূচি পালন করা হয়। ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা, রাজশাহী সচেতন নাগরিক কমিটিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা এর সঙ্গে একাত্মতা পোষণ করেন। প্রগতিশীল শিক্ষকসমাজের আহ্বায়ক অধ্যাপক এম শাহ্ নওয়াজ আলীর সভাপতিত্বে মানববন্ধনকালে অন্যদের মধ্যে বক্তৃতা করেন রাজশাহী সচেতন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, ভাষাসৈনিক আবুল হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক মোখলেছুর রহমান, রাজশাহী জেলা কমিউনিস্ট পার্টির নেতা আবুল কালাম আজাদ, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন আলম, ওয়ার্কার্স পার্টির নেতা এন্তাজুল হক প্রমুখ।