যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করে মানবতাবিরোধী অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে গতকাল রোববার দেশব্যাপী মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল প্রতিটি জেলা ও উপজেলায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো। এ ছাড়া সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরিক কসরত প্রদর্শনী, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা, শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা, হাসপাতাল, কারাগার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সূর্যোদয়ের সময় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: রাজশাহী: দিবসের প্রথম প্রহর শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে মানুষের ঢল নামে। সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর আওয়ামী লীগের পক্ষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান, মহানগর বিএনপির পক্ষে রাজশাহীর সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান। একই সময় নগরের ভুবন মোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা ও প্যানেল মেয়র সরিফুল ইসলাম। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।বগুড়া: মানবতাবিরোধী অপরাধীদের বিচার কার্যক্রম নিয়ে চক্রান্তের প্রতিবাদে ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও বাহাত্তরের সংবিধান পুনঃপ্রবর্তনের দাবিতে বগুড়ায় আলোর মিছিল করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। বিজয় দিবসকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন কমিটির সদস্যরা। একই দাবিতে সমাবেশ করেছে বগুড়া সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিক ইউনিয়নের সমাবেশ থেকে বিজয়ের মাসেই মানবতাবিরোধী অপরাধীদের বিচার কার্যক্রম শেষ করে রায় ঘোষণার দাবি জানানো হয়।পাবনা: রাত ১২টা ১ মিনিটে জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক ও সাংসদ গোলাম ফারুক খন্দকার মুক্তিযুদ্ধের সঞ্চৃতিস্তম্ভ ‘দুর্জয় পাবনার’ পাদদেশে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর প্রশাসন, রাজনৈতিক, পেশাজীবী, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া বিজয় মেলা উদ্যাপন পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে তিন দিনব্যাপী বিজয় উৎসব অনুষ্ঠিত হয়।সিরাজগঞ্জ: ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদ মিনার ‘মুক্তি’র সোপানে বিজয় দিবসের সূচনা করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। পরে তিনি পুষ্পস্তবক দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। রোববার সকাল সাড়ে আটটায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শন করে। দুপুরে শহীদ এম মনসুর আলী মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।নীলফামারী: প্রথম প্রহরে শহরের স্বাধীনতার সঞ্চৃতি অম্লান চত্বরে সর্বস্তরের মানুষ পুষ্পমাল্য অর্পণ করে। সকালে স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। এ ছাড়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিজয় দিবসের কর্মসূচি পালন করা হয়।পঞ্চগড়: জেলা পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ মো. মজাহারুল হক প্রধান। জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া, পুলিশ সুপার শাহারিয়ার রহমান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এস এম লিয়াকত আলী।আদমদীঘি (বগুড়া): নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ সঞ্চৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. আব্দুল জলিল, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। সকালে স্টেডিয়ামে জেলা প্রশাসন কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনের আয়োজন করে এবং শেষে পুরস্কার বিতরণ করা হয়।বরিশাল: বিজয় ও মুক্তিযুদ্ধের ৪১ বছর পূর্তি উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করে প্রশাসন। এরপর শুরু হয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। সকাল সাড়ে ছয়টায় মুক্তিযুদ্ধের সঞ্চৃতিস্তম্ভে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ, মহানগর বিএনপির সভাপতি ও সাংসদ মজিবর রহমান সরোয়ার, বিভাগীয় ও জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমম্বয় পরিষদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কৃষাণী সভা, এনপিপি, শিক্ষক সমিতি, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠন। সকাল সাতটায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরে একটি শোভাযাত্রা বের করা হয়। সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়।ফরিদপুর: শহরের গোয়ালচামটে সকালে শহীদদের নামসংবলিত সঞ্চৃতিফলকে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে সেখান থেকে শোভাযাত্রা বের করা হয়। সরকারি রাজেন্দ্র কলেজমাঠে কুচকাওয়াজ এবং দুপুরে কবি জসীমউদ্দীন হলে মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। বিকেলে স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাব, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা নিজ নিজ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। প্রথম আলো বন্ধুসভা সকালে শোভাযাত্রা, স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রথম আলোর ফরিদপুর কার্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে।মাদারীপুর: সকালে লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে মুক্তিযুদ্ধ সঞ্চৃতিসৌধে ফুল দেন জেলা পরিষদের প্রশাসক মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক নূর-উর-রহমান, পুলিশ সুপার নজরুল হোসেন। এ ছাড়া সিভিল সার্জন কার্যালয়, সদর উপজেলা, পৌরসভা, বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত মাদারীপুর স্টেডিয়ামে সমিঞ্চলিত কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হয়।চুয়াডাঙ্গা: সকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের নামসংবলিত ফলকে পুষ্পস্তবক অর্পণ করে। স্থানীয় স্টেডিয়ামে পুলিশ, আনসার, গ্রামপুলিশ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরতে অংশ নেয়। দুপুরে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা প্রদান, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ ছাড়া আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি বিজয় শোভাযাত্রা বের করে। রাজবাড়ী: রেলগেট শহীদ সঞ্চৃতিস্তম্ভে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সকালে স্থানীয় স্টেডিয়ামে পুলিশ, আনসার, ভিডিপি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুজকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে। দুপুরে জেলা প্রশাসন শহীদ খুশি রেলওয়ে ময়দানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়।সাতক্ষীরা: জেলা প্রশাসন সকালে স্টেডিয়ামে কুচকাওয়াজসহ নানা কর্মসূচির আয়োজন করে। সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক কালীগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে অংশ নেন। তিনি জাতীয় পতাকা উত্তোলন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজে সালাম নেন। মন্ত্রী এ সময় বলেন, আন্দোলনের ভয় দেখিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে না। সিলেট: মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। বিজয় দিবসের প্রথম প্রহর থেকে গতকাল দিনভর নানা শ্রেণী-পেশার মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।ময়মনসিংহ: শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। সকালে সার্কিট হাউস মাঠে হয় কুচকাওয়াজ।শেরপুর: জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল নয়টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে কুচকাওয়াজ শুরু হয়।নেত্রকোনা: শহরের সাতপাই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে আটটার দিকে সাতপাই স্টেডিয়ামে কুচকাওয়াজ হয়। সন্ধ্যা থেকে শহরের মুক্তারপাড়া মাঠে ১৫ দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে।শাহজালাল বিশ্ববিদ্যালয়: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেতনা ’৭১-এর পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০টার দিকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসে বিজয় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে ক্যাম্পাসের মুক্তমঞ্চে সমাবেশ হয়।কিশোরগঞ্জ: স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শিশু-কিশোর সমাবেশ, মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, শ্যুটিং প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হাসপাতাল, কারাগার ও এতিমখানায় বিশেষ খাবার পরিবেশন, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় বিজয় দিবস উদ্যাপিত হয়।সুনামগঞ্জ: সকাল থেকে শহরের স্মৃতিসৌধে মানুষের ঢল নামে। বিকেলে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে যুবলীগ।মৌলভীবাজার: মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকালে শহীদ মিনারে গণসংগীত পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী।ব্রাহ্মণবাড়িয়া: শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয় শহরের ফারুকী পার্কের স্মৃতিসৌধে। নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে হয় কুচকাওয়াজ। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপিত হয়েছে।কুমিল্লা: বিকেল চারটায় নগরের টাউন হল প্রাঙ্গণ থেকে প্রায় ১০ হাজার লোকের অংশগ্রহণে বিজয় শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই শোভাযাত্রার নেতৃত্ব দেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন। শোভাযাত্রায় কুমিল্লার ৫০টির মতো শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি মোট ১১০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ব্যানার নিয়ে উপস্থিত হন। এর আগে দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।লাকসাম (কুমিল্লা): লাকসাম কেন্দ্রীয় শহীদ মিনার ও বেলতলী বধ্যভূমিতে পৃথকভাবে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। নারায়ণগঞ্জ: শহরের চাষাঢ়া বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকাল নয়টা থেকে শহরের ইসদারে অবস্থিত ওসমানী স্টেডিয়ামে কুচকাওয়াজ হয়। এ ছাড়া বিএনপির নেতা-কর্মীরা শহরের ফতুল্লা, বন্দর ও রূপগঞ্জ উপজেলা এবং খেলাঘরের কর্মীরা শহরে বিজয় শোভাযাত্রা বের করে।মুন্সিগঞ্জ: শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল আটটা থেকে মুন্সিগঞ্জ স্টেডিয়ামে কুচকাওয়াজ হয়। বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। একই একাডেমীতে মুক্তিযুদ্ধের ওপর দুর্লভ নানা দলিল ও ছবি নিয়ে সঞ্চালক নাট্যগোষ্ঠী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে।মানিকগঞ্জ: মানিকগঞ্জ স্টেডিয়ামে হয় কুচকাওয়াজ। মানিকগঞ্জ কেন্দ্রীয় স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।গাজীপুর: জেলা শহরের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে শহীদ বরকত স্টেডিয়ামে কুচকাওয়াজ হয়। পরে মুক্তিযোদ্ধা, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে শহরের রাজবাড়ী সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ ছাড়া কালিয়াকৈর গোলামনবী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে কুচকাওয়াজ হয়।টঙ্গী (গাজীপুর): টঙ্গী সরকারি কলেজে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় সাংসদ মো. জাহিদ আহসান বলেন, ‘ডিসেম্বর মাসের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচারের রায় ঘোষণা করা হোক।’ কলেজের অধ্যক্ষ এ বি এম আফাজ উদ্দিনের সভাপতিত্বে পৌরসভার মেয়র মো. আজমত উল্লাহ আলোচনায় অংশ নেন। এ ছাড়া সফিউদ্দিন সরকার একাডেমি মাঠে বিজয় মেলা, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ, বিএনপি কার্যালয়ে আলোচনা সভাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিজয় দিবসের অনুষ্ঠান হয়েছে।নবাবগঞ্জ (ঢাকা): নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজ শেষে সংক্ষিপ্ত আলোচনা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেন, ‘একাত্তরের ঘাতকেরা মাথাচাড়া দিয়ে দেশকে জঙ্গিবাদের আখড়ায় পরিণত করতে চাচ্ছে। জ্বালাও-পোড়াও করে যুদ্ধাপরাধীর বিচারকাজ ঠেকানো যাবে না। এ জন্য তরুণ প্রজন্মকে সোচ্চার হতে হবে।’ এর আগে প্রতিমন্ত্রী নবাবগঞ্জ স্বাধীনতা স্মৃতিস্তম্ভে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান। পরে তিনি দোহার উপজেলা প্রশাসনের আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন।কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জের মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয় উপজেলা পরিষদ চত্বরে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন প্রতিমন্ত্রী ও ঢাকা-২ আসনের সাংসদ কামরুল ইসলাম, ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহিন আহমেদ। এর আগে সকালে মনুব্যাপারীর ঢালে অবস্থিত শহীদ মিনারে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়