যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে খুলনা জেলা পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নগরের পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করা হয়েছে।মানববন্ধন চলাকালে পেশাজীবী সমন্বয় পরিষদ খুলনা জেলা শাখার আহ্বায়ক মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে বক্তব্য দেন, সদস্য সচিব অনির্বাণ মোস্তফা, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান, শেখ বাহারুল আলম, মকবুল হোসেন, আফরোজা পারভীন, মাহমুদ হোসেন, সারওয়ার জাহান, মোস্তফা সরওয়ার প্রমুখ।